Gratings | Antisiphonage | Cowl | what is a soil pipe
অ্যান্টিসাইফোনেজ (Antisiphonage)
বহুতল বিশিষ্ট দালানের পায়খানাগুলো সাধারণত প্রতিটি তলায় একটি নির্দিষ্ট স্থানে থাকে। অর্থাৎ বহুতল দালানের পায়খানাগুলো একটির ঠিক ওপরে আরেকটি এমনভাবে বসানো থাকে, যাতে একটি মাত্র খাড়া মল পাইপের সাহায্যে মলমূত্র নিষ্কাশন করা যায়। এ ব্যবস্থাগত কারণে ওপরের তলার পায়খানা থেকে নির্গত পানি বাহিত মলমূত্র সবেগে মল পাইপের মাঝে দিয়ে নিচে নামতে যখন নিচের তলাগুলোর মল পাত্রের সংযোগস্থল অতিক্রম করে, তখন তার সৃষ্ট আংশিক শূন্যস্থান পূরণ করতে মলপাত্র সংলগ্ন ট্র্যাপের পানি টেনে নিয়ে যায়। এ অসুবিধা দূর করতে পদ্ধতিগতভাবে যে সরু পাইপ সংযোগ করা হয় তাকে অ্যান্টিসাইফোনেজ ট্র্যাপ বলে।
অ্যান্টিসাইফোনের প্রয়োজনীয়তা
একটি মাত্র খাড়া পাইপের সাহায্যে বিভিন্ন কলার পায়খানা মলমূত্র সবেগে নিচে নামার সময় পরবর্তী নিচের মল পাত্রের সংযোগস্থল জোড়ে অতিক্রম করার কারণে পরবর্তী স্তর সংযোগগুলোতে শূন্য অবস্থার সৃষ্টি হয়, তাই তার পেছনে আংশিক শূন্যস্থান পূরণকল্পে মলপাত্র সংলগ্ন ট্র্যাপের পরিবর্তে যাতে বায়ু বা গ্যাস ট্র্যাপের ঊর্ধ্বমুখী বাঁক ও ভেন্ট পাইপ সংযোগকারী অপেক্ষাকৃত সরু পাইপের মাঝে দিয়ে ছুটে যেতে পারে এবং ট্র্যাপের পানির প্রতিবন্ধকতা নষ্ট না হয় সেজন্য এর প্রয়োজন।
অ্যান্টিসাইফোন সংযোগ পদ্ধতি
অ্যান্টিসাইফোন পাইপের বহুতল বিশিষ্ট ভবনে দেখা যায়। ট্র্যাপের যে প্রান্তটি মল নল বা সয়েল পাইপের সাথে সংযুক্ত ঐ প্রান্তের জল প্রতিবন্ধক ওয়াটার সিলের ওপর হতে একটি গোলাকার ছিদ্রযুক্ত পাইপ গ্যাস নির্গমন নল বা ভেন্ট পাইপের সাথে ওপরের দিকে তির্যকভাবে যুক্ত করা (চিত্র- ২০)।
অন্য পোষ্ট : Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing
Gratings | Antisiphonage | Cowl | what is a soil pipe
অ্যান্টিসাইফোন মেরামত পদ্ধতি
দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার ফলে যদি পাইপ নষ্ট হয়ে যায়, তাহলে নতুন পাইপ পুনরায় স্থাপন করতে হবে। যদি ক্ষয়প্রাপ্ত হয়ে ছিদ্র হয়ে যায়, তাহলে পুটিং দিয়ে মেরামত করতে হবে। যেহেতু পাইপ দেয়ালের ভেতর দিয়ে প্রবেশ করে, তাই পাইপে রং করার পরে দেয়াল অংশে ওয়াটার রেজিস্ট্যান্ট পদার্থ দিয়ে প্রলেপ দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এ পাইপ নষ্ট হলে পরিবর্তন করে নতুন পাইপ স্থাপন করে মেরামত করা হয়। অভিজ্ঞ প্লাম্বার বা পাইপ মিস্ত্রি দিয়ে মেরামতের কাজ করাতে হয়। কারণ, মেরামত করাতে গিয়ে যেন ওয়াটার ক্লোসেট, ট্র্যাপ, সয়েল পাইপ, ভেন্ট পাইপ ইত্যাদি ক্ষতিগ্রস্ত না হয়। অ্যান্টিসাইফোন সংযোগ পদ্ধতি মেরামতের সাথে সাথেই ওয়াটার ক্লোসেট ব্যবহার না করে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।
Gratings | Antisiphonage | Cowl | what is a soil pipe
গ্রেটিংস ( Gratings)
সাধারণত দালান বা গৃহের মেঝে ও আঙিনার ঢালের প্রান্তে মেঝে থেকে কিছুটা নিচের ওয়েস্ট ওয়াটার পাইপে সংযুক্ত ট্র্যাপের ওপরে যে জালিকা স্থাপন করা হয় এগুলোকে গ্রেটিংস বলে। গ্রেটিংস সাধারণত ওয়েস্ট ওয়াটার পাইপের নির্গমন প্রান্তের ওপরে, আবার কখনও ওয়েস্ট ওয়াটার পাইপে সংযুক্ত ট্র্যাপের ওপরে স্থাপন করা হয়। দালানের বাইরের আঙিনায় বা উঠানের ঢালের শেষ প্রান্তে কিছুটা নিচে ওয়েস্ট ওয়াটার পাইপের মুখে স্থাপন করা হয়। তা ছাড়া বাথরুমের মেঝে ও রান্নঘরের ট্যাপের কিছুটা নিচের ওয়েস্ট ওয়াটার পাইপের সংযুক্ত ট্র্যাপের উপরে স্থাপন করা হয়। এ ছাড়াও বেসিন, সিংক, বাথাটাব, লন্ড্রি টে ইত্যাদিতে ফিচারের তলদেশের সামান্য নিচে গ্রেটিংস হিসেবে ফিকচারের পূর্বেই স্থাপন করা থাকে।
গ্রেটিংসের প্রয়োজনীয়তা
গ্রেটিংসের প্রয়োজনীয়তা নিম্নরূপ বিভিন্ন সাথানে ধোয়া পানি এবং ফিকচারের ব্যবহৃত ময়লা পানির সাথে যাতে অপেক্ষাকৃত বড় পদার্থ নিষ্কাশিত হয়ে ট্র্যাপ, পাইপ আবদ্ধ হয়ে না যায় এবং সিউয়েজ শোধনে অসুবিধা না হয়, সেজন্য অপেক্ষাকৃত বড় কঠিন পদার্থ আটকে রাখার উদ্দেশে গ্রোটিংস অত্যন্ত প্রয়োজন।
গ্রেটিংসের প্রকারভেদ
আকারভেদে গ্রেটিংস সাধারণত গোলাকার, বর্গাকার হয়ে থাকে। উপাদানের ওপর ভিত্তি করে গ্রেটিংস নিচেলিখিত প্রকারের হয়ে থাকে।
ক) এম এস (মাইল্ড স্টিল) গ্রেটিংস
খ) ব্রাশ (পিতল) গ্রেটিংস
গ) স্টেইনলেস স্টিল গ্রেটিংস
ঘ) নিকেল গ্রেটিংস
ঙ) কাস্ট আয়রন গ্লোটিংস
চ) রট আয়রন গ্রেটিংস
ছ) প্লাস্টিক গ্রেটিংস
জ) ইউপিভিসি গ্রেটিংস।
গ্রেটিংস সংযোজন পদ্ধতি
গ্রেটিংস সাধারণত অনুভূমিক তলে স্থাপন করা হয়। এটি অনুভূমিক তলে স্থাপন করে সিমেন্ট মর্টার দিয়ে সংযোজন করা হয়। ফিচারের ক্ষেত্রে অনেক সময় প্যাচের মাধ্যমে সংযোজন করা হয়। এছাড়া ফিটিংসের খাঁজ কাটা স্থাপন করা থাকে। তাই স্থানভেদে এর সংযোজন বিভিন্ন ধরনের হয়।
অন্য পোষ্ট : expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint
প্রেটিংস মেরামত পদ্ধতি
যেহেতু এটি সাধারণত ৰাজৰ পদার্থ দিয়ে তৈরি, তাই এর মেরামত কষ্টসাধ্য। ফলে এটি কাজের অনুপযোগী হলে অধিকাংশ ক্ষেত্রে নতুন স্থাপন করে মেরামত সম্পন্ন করা হয়। ক্ষেত্রে বিশেষে ধাতৰ পদাৰ্থ অনুযায়ী ঝালাই বা সোল্ডারিং করে মেরামত করা যেতে পারে।
সয়েল পাইপ ও সয়েল স্ট্যাক (Soil Pipe and Soil Stack)
ওয়াটার ক্রোসেট বা অপর কোন ফিচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে এবং যে পাইপ দিয়ে তা হাউজ সিউয়ারে পৌঁছে দেয়া হয়, তাকে সয়েল পাইপ বলে। বাড়ির বাইরের দেয়ালে আটকানো খাড়া সয়েল পাইপের ভেতর দিয়ে ধোয়ানি সিউয়েজ হাউজ ড্রেনে এসে পড়ে এবং সেখান থেকে সিউয়েজ পৌর সিউয়ার পাইপে চলে আসে। কংক্রিট, পিভিসি ও কাস্ট আয়রন দিয়ে সয়েল পাইপ তৈরি হয়। সাধারণত এটি ৪ বা ১০ সে.মি. ব্যাসের হয়।
ওয়াটার ক্লোসেট হতে নিষ্কাশিত মলমূত্রবাহিত পানি যে নির্দিষ্ট পাইপে গিয়ে পড়ে, তাকে প্রধান সয়েল স্ট্যাক বলে এবং অপর কোন ফিকচার হতে নিষ্কাশিত ময়লা পানি যে নির্দিষ্ট পাইপে পড়ে, তাকে সেকেন্ডারি সয়েল স্ট্যাক বলে। প্রধান সয়েল স্ট্যাক একটি খাড়া পাইপ, যার নিচের প্রান্ত হাউজ ড্রেনের সাথে সংযুক্ত এবং ওপরের প্রান্ত ভেন্টিলেশন স্ট্যাকের মাধ্যমে বায়ুমন্ডলে উন্মুক্ত এবং বিভিন্ন তলার ওয়াটার ক্লোসেট থেকে ময়লা তরল পদার্থ গ্রহণ করে। যে স্ট্যাক ওয়েস্ট ওয়াটার বহন করে, তাকে ওয়েস্ট স্ট্যাক বলে। ওয়েস্ট স্ট্যাকের মাধ্যমে অপর যে কোনো ফিকচার থেকে আগত ময়লা পানিও সয়েল স্ট্যাকে এসে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে ভেন্ট স্ট্যাকের উভয় প্রাপ্ত সয়েল স্ট্যাকের সাথে যুক্ত থাকে।
সয়েল পাইপ ও স্ট্যাকের প্রয়োজনীয়তা
সয়েল পাইপ ও স্ট্যাক -এর প্রয়োজনীয়তা নিম্নরূপ
ক) মানুষ বা প্রাণীর মলমূত্র ফিচার থেকে হাউজ সিউয়ারে পৌঁছাতে সয়েল পাইপ প্রয়োজন।
খ) হাউজ ড্রেন সচল রাখতে সয়েল পাইপ প্রয়োজন।
গ) মানুষ বা প্রাণীর মলমূত্র বহন করার স্ট্যাকের প্রয়োজন।
ঘ) একাধিক সয়েল পাইপ সংযুক্ত করতেও সয়েল স্ট্যাকের প্রযোজন।
ভেন্ট পাইপ ও স্ট্যাক
ভেন্ট পাইপ :
বাসগৃহ বাদালানের বিভিন্ন প্রকার ফিচার ব্যবহারের পর ফিবচারের মলমূত্রবাহিত পানি, মলযুক্ত তরল বর্জ্য বা অপর কোনো বসত হতে যে গ্যাসের সৃষ্টি হয়, তা নির্গমনের জন্য গৃহের বাইরে যে পাইপ ব্যবহৃত হয়, তাকে ভেন্ট পাইপ বলে। সাধারণত এটি ২ বা ৫ সে.মি. ব্যসের পিভিসি বা কাস্ট আয়রনের হয়ে থাকে। বর্তমানে ইউপিভিসিও পাওয়া যায়। নিচের তলাগুলোর মল পাত্রের সংযোগস্থল অতিক্রম করে, তখন তার আংশিক শূন্যস্থান সৃষ্টি হয় বা চাপ বৃদ্ধি
উপরের তলার পায়খানা থেকে নির্গত ময়লাযুক্ত পানির তোড়ে মল নলের মধ্যে নিচে নামতে নামতে যখন হয়। এ অবস্থা হলে ট্র্যাপের সিল মল নলের দিকে সরে যেতে পারে বা ঘরের ভেতরে বের হয়ে যেতে পারে, তাহলে ট্র্যাপের সিলটি নষ্ট হয়ে যায়। এরকম অবস্থা রক্ষা করার জন্য ভেন্ট পাইপ স্থাপন করা হয়। এই পাইপের ভেতরে বাতাস চলাচল করে। পাইপের ভেতরে বাতাস চললে পাইপের ভেতরের চাপে সমতা হয়ে যায়। এ বাতাসের ক্রিয়ার ট্র্যাপের সিল
রক্ষা করে এবং দুর্গন্ধযুক্ত গ্যাস বাইরে নিষ্কাশন করা হয়। ভেন্ট পাইপকে বাড়ির ছাদের অন্তত ২ মি. ঊর্ধ্ব পর্যন্ত রাখা হয় এবং এর মাথায় পার্শ্বছিদ্র বিশিষ্ট যে ঢাকনা বা টুপি ব্যবহার করা হয় তাকে কাউল (Cowl) বলে। কাউলের সাহায্যে কোনো অবাঞ্ছিত আবর্জনা পড়ে না অথবা বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না।
ভেন্ট পাইপের প্রকারভেদ
১। স্ট্যাক পাইপ ভেন্ট (Stack Pipe Vent)
২। ওয়েট ভেন্ট (Wet Vent)
৩। রিলিফ ভেন্ট (Relief Vent)
৪। কন্টিনিউয়াস ভেন্ট (Continuous Vent)
৫। লুপ ভেন্ট (Loop Vent)
৬। কমন ভেন্ট (Common Vent)
৭। ব্যাক ভেন্ট (Back Vent)
১। স্ট্যাক পাইপ ভেন্ট (Stack Pipe Vent) সয়েল বা সিউয়েজের খাড়া ভেন্ট পাইপ হিসেবে ব্যবহার করা হয়। এই পাইপ ছাদের ওপর পর্যন্ত বর্ধিত থাকে। এর মাথায় টুপি বা ঢাকনা (Cowl) লাগানো হয়।
২। ওয়েট ভেন্ট (Wet Vent)
সিউয়েজ পাইপে এমনভাবে একটি অংশে লাগানো থাকে যে, এটি বিভিন্ন ফিচারের বেসিন, বাথটাব, সিংক ইত্যাদি) জন্য ভেন্ট হিসাবে কাজ করে থাকে।
৩। রিলিফ ভেন্ট (Relief Vent)
সয়েল শাখা পাইপ ও ভেন্ট শাখা পাইপের মধ্যে সংযোগ করে বায়ু চলাচলের উদ্দেশে ব্যবহার করা হয়। এটি সাধারণত লুপ ভেন্টের সাথে ব্যবহার করা হয়।
৪। কন্টিনিউয়াস ভেন্ট (Continuous Vent)
দুই বা ততোধিক ফিকচার হতে প্রসারিত একটি মাত্র ট্র্যাপের সংযুক্ত পাইপকে কন্টিনিউয়াস ভেন্ট হিসাবে ব্যবহার করা হয়।
৫। লুপ ভেন্ট (Loop Vent)
সয়েল বা সিউয়েজের শাখা (Branch) পাইপে কয়েকটা ফিকচার সংযোগ থাকে। এ পাইপের স্রোতের প্রতিকূল দিকের অবশেষ ফিকচারের আগের স্থানে ভেন্ট পাইপে সংযোগ করে আবার ভেন্ট পাইপ খাড়াভাবে সংযোগ করা হয়।
৬। কমন ভেন্ট (Common Vent)
দুটি ফিকচারের স্থাপন স্থল থেকে মাত্র একটি পাইপ সংযোগ করা হয়। এ একটা পাইপ দিয়ে দুটি ফিকচারের ভেন্ট পাইপ হিসাবে ব্যবহার করা হয়।
৭। ব্যাক ভেন্ট (Back Vent)
ফিকচার বেশি থাকে না বা খাড়া থেকে দূর স্থান-এ ফিকচার স্থাপন করলে, এ সময় ভেন্ট পাইপ হিসাবে ব্যাক ভেন্ট ব্যবহার করা হয়।
স্ট্যাক
কোনো গৃহের বা বহুতল বিশিষ্ট ভবনের মলমূত্র বহনকারী খাড়া পাইপকে স্ট্যাক বলে। বহুতল বিশিষ্ট ভবনের একটি স্ট্যাকের সাথে অনেকগুলো সয়েল পাইপ সংযুক্ত থাকে।
ভেন্ট পাইপের প্রয়োজনীয়তা নিম্নরূপ
১) প্লাম্বিং সিস্টেমে ভেন্ট পাইপ বাতাস চলাচলে সাহায্য করে।
২) দালানের বা গৃহের ময়লা পানি নির্গমন পাইপ ও মলমূত্র নির্গমন পাইপ হতে দুর্গন্ধযুক্ত গ্যাসকে বের করে দেয়।
৩) ট্র্যাপ সিলের ওপর দুর্গন্ধযুক্ত গ্যাসের যে চাপ পড়ে, তা বের করে দিয়ে ট্র্যাপ সিলকে রক্ষা করে।
৪) বহুতল বিশিষ্ট ভবনে ভেন্ট পাইপ অ্যান্টিসাইফোন প্রক্রিয়ার সাহায্যকারী হিসেবে কাজ করে।
কাউল (Cowl)
ভেন্ট পাইপ, সয়েল পাইপ ইত্যাদির ওপরের প্রান্তে পার্শ্ব ছিদ্র বিশিষ্ট ঢালাই লোহার তৈরি বা পিভিসির তৈরি যে ঢাকনা ব্যবহার করা হয় তাকে কাউল বলে। এর মাধ্যমে পাইপে সৃষ্টি দূষিত গ্যাস বের হয়ে যায়। ফলে দালানের বাসিন্দারা দুর্গন্ধমুক্ত পরিবেশে বাস করতে পারে। কাউল দেয়ার ফলে পাইপে বৃষ্টির পানি ও অপর কোন আবর্জনা ওপর থেকে প্রবেশ করতে পারে না।
সয়েল পাইপ ও স্ট্যাকের পার্থক্য
সয়েল পাইপ দিয়ে মূলত কোনো গৃহের বা বহুতল বিশিষ্ট ভবনের মানুষ ও প্রাণীর পরিত্যক্ত মলমূত্র পরিবহণের কাজ করা হয়। অপরদিকে স্ট্যাকের মাধ্যমেও মানুষ ও প্রাণীর মলমূত্র পরিবহনের কাজ করা হয়, তবে উভয়ের মাঝে পার্থক্য এই যে, পাইপ যখন খাগাভাবে দেয়ালের সাথে সংযুক্ত থাকে, তখন তাকে স্ট্যাক বলে। বহুতল বিশিষ্ট ভবনে একটি স্ট্যাকের সাথে অনেকগুলো সয়েল পাইপের সংযোগ সাধন করে মলমূত্র পরিবহনের কাজ করা যেতে পারে।
সয়েল পাইপ ও ভেন্ট পাইপের কাজ
বসতবাড়ি বা দালানের বাসিন্দাদের পরিত্যক্ত মলমূত্র ওয়াটার ক্লোসেট বা অপর কোন ফিচার হতে নিষ্কাশিত ময়লা পানি বহন করে হাউজ সিউয়ারে পৌঁছে দেয়। যেখান থেকে পরে পৌর সিউয়ার পাইপে চলে যায়।
ভেন্ট পাইপ মূলত দুটি কাজ করে থাকে
১) সালানের ময়লা পানি নিদর্শন পাইপ অর্থাৎ সয়েল পাইপ হতে দুর্গন্ধযুক্ত গ্যাস বের করে দেয়।
২) ট্র্যাপ-সিলকে রক্ষা করে।