manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway
manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway
সিউয়ার অ্যাপারটিন্যান্স (Sewer Appurtenance)
শহর এলাকার সিউয়ার নিষ্কাশন অতীব গুরুত্বপূর্ণ এবং জটিল। এ কারণে শহরের সিউয়ার লাইনকে সঠিকভাবে কার্যক্ষম রাখা এবং এর মেরামত ও রক্ষাণাবেক্ষণের জন্য নিয়মতান্ত্রিকভাবে কতকগুলো সংশ্লিষ্ট অবকাঠামো প্রয়োজন। এ অবকাঠামোগুলোকেই সিউয়ার অ্যাপারটিন্যান্স বলা হয়। অ্যাপারটিন্যান্স সচরাচর নিম্নলিখিত সিউয়ার সিউয়ারেজ সিস্টেমে ব্যবহৃত হয়।
ক) ম্যানহোল (Manhole)
খ) ড্রপ ম্যানহোল (Drop Manhole)
গ) ল্যাম্পহোল (Lamphole)
ঘ) ক্যাচ বেসিন (Catch Basin)
ঙ) ইনলেট (Inlet)
চ) ফ্লাশিং ট্যাংক (Flushing Tank )
ছ) গ্রীজ এবং তেল ট্র্যাপ (Grease and Oil Trap)
জ) বৃষ্টির পানি প্রবাহ নিয়ন্ত্রণ যন্ত্র (Rain water Regulator)
১) ওভার-ফ্লো উইয়ার বা প্লাবন বাঁধ
২) লিপিং উইয়ার
৩) সাইফন স্পিলওয়ে
৪) ইনভার্টেড সাইফন
ঝ) এয়ার ইনজেক্টার বা বায়ু নিষ্কাশন যন্ত্র ইত্যাদি।
অন্য পোষ্ট : G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines
manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway
ম্যানহোল (Manhole)
সিউয়ার অ্যাপারটিন্যান্সগুলোর মাঝে ম্যানহোল একটি গুরুত্বপূর্ণ কাঠামো। সিউয়ার পাইপ লাইনে নির্দিষ্ট দূরত্ব পর পর ম্যানহোল নির্মাণ করা হয়। এটি ইট বা আরসিসি দিয়ে নির্মিত আয়তাকার, বর্গাকার কিংবা গোলাকার কক্ষ বিশেষ। সিউয়ার পাইপ পরিদর্শন করে সিউয়েজ পরিষ্কার করার জন্য এবং ভিন্ন ভিন্ন উচ্চতায় বিভিন্ন দিক হতে আগত সিউয়ার পাইপ সংযোজনের জন্য ম্যানহোল নির্মিত হয়। সিউয়ার লাইনের দিক পরিবর্তন কিংবা ঢাল পরিবর্তন বিন্দুগুলোতে ম্যানহোল নির্মাণ করা ছাড়াও সিউয়ার লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্যও ম্যানহোল নির্মিত হয়। সিউয়ার পাইপ লাইনে প্রয়োজন হয়। এ সাধারণত ৬০ মিটার থেকে ৯০ মিটার পর পর ম্যানহোল স্থাপন করা হয়।
ম্যানহোল ঢাকার জন্য যে ঢাকনা ব্যবহৃত হয়, তাকে ম্যানহোল ঢাকনা (Manhole Cover) বলে। ম্যানহোল ঢাকনা সাধারণত ৫৫ সে.মি. থেকে ৬০ সে.মি. ব্যাসের বৃত্তাকার হয় এবং এটি ঢালাই লোহার তৈরি। ম্যানহোলের মেঝে কংক্রিট দিয়ে তৈরি এবং খোলা নর্দমার দিকে কিছুটা ঢালু থাকে। ম্যানহোল অবশ্যই পানিরোধী এবং পার্শ্ববর্তী মাটির চাপ ও পেরে চলাচলকারী যানবাহনের চাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন হতে হবে। ম্যানহোলের ঢাকনা খুলে সাথে সাথে এর ভেতরে প্রবেশ করা উচিত নয়। কারণ এতে আবদ্ধ বিষাক্ত গ্যাসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
ড্রপ ম্যানহোল (Drop Manhole)
ম্যানহোল সংযুক্ত দুইটি সিউয়ার পাইপের তল পার্থক্য বেশি হলে সেক্ষেত্রে একটি খাড়া পাইপ দিয়ে ওপরের সিউয়ার পাইপকে স্বাভাবিক ঢালে ম্যানহোলের তলা বরাবর নিচের পাইপের তল পর্যন্ত নামিয়ে আনা হয়। একেই ড্রপ ম্যানহোল বলে। এ জাতীয় ম্যানহোল দিয়ে প্রচুর পরিমাণে মাটি খননের কাজ পরিহার করা যায় এবং ম্যানহোলের ভেতর কাজ করার সময় শ্রমিকদের গায়ে পানি পড়ার সম্ভাবনা থাকে না।
ল্যাম্পহোল (Lamphole)
পাশাপাশি দুইটি ম্যানহোলের দূরত্ব যদি অস্বাভাবিক বেশি হয়ে যায়, তাহলে এদের মাঝামাঝি স্থানে রাস্তা ত থেকে ভূ-গর্ভস্থ সিউয়ার পাইপ পর্যন্ত একটা ২২.৫ সে.মি. ব্যাসের পাইপকে খাড়া করে মূল সিউয়ার পাইপের সাথে আকারে সংযোগ দেয়া হলে একে ল্যাম্পহোল বলে। ল্যাম্প হোলের প্রবেশমুখে একটা ঢাকনা দিয়ে মুখটি ঢেকে রাখা হয়। সিউয়ার পাইপের ত্রুটি-বিচ্যুতি অনুসন্ধান করার সময় এর ভেতর একটা ল্যাম্প বা বাতি প্রবেশ করাতে হয়।
অন্য পোষ্ট : lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe
ক্যাচ বেসিন (Catch basin)
ক্যাচ বেসিন বা ক্যাচ পিটও একপ্রকার ইনলেট। এতে বৃষ্টির পানির মধ্যস্থিত কঠিন পদার্থগুলো তলানি হিসেবে জমা থাকে। রাস্তা হতে গড়িয়ে আসা বৃষ্টির পানির সাথে কাদা, বালি ইত্যাদি ষাতে সিউয়ার পাইপে প্রবেশ করতে না পারে, সেজন্য ক্যাচ বেসিন বা পিট নির্মাণ করা হয়। ক্যাচ পিটের তলায় কাদা, বালি ইত্যাদি জমা হয় এবং কিছুদিন পর পর পরিষ্কার করা হয়।
ইনলেট (Inlet)
বৃষ্টির পানি যাতে ভূ-গর্ভস্থ পাইপে বা স্টর্ম সিউয়ার পাইপে প্রবেশ করতে পারে, সেজন্য রাস্তার কিনারায় দৈর্ঘ্য বরাবর ৯০ মিটার দূরে দূরে ইনলেট নির্মাণ করা হয়। বৃষ্টির পানির সাথে ভাসমান কঠিন পদার্থ যেমন নুড়ি পাথর, শুকনো পাতা, কাগজ, পলিথিন ব্যাগ ইত্যাদি যাতে সিউয়ার সিউয়ার পাইপের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য ইনলেটের মুখে লোহার জালি (Grating) দেয়া হয়।
ফ্লাশিং ট্যাংক (Flushing tank)
সিউয়ার পাইপের সিউয়েজ প্রবাহ ঠিক রাখার জন্য এবং সিউয়ার পাইপের তলানি পরিষ্কার করার জন্য সচরাচর সিউয়ার পাইপকে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয়। ফ্লাশিং ট্যাংক হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে পানি ধরে রেখে সজোরে সিউয়ার পাইপের ভেতর নিক্ষেপ করে তলানি ধুয়ে পরিষ্কার করা হয়। সিউয়ার পাইপের প্রান্ত সীমায় বা যে কোনো উঁচু স্থানে ফ্লাশিং ট্যাংক নির্মাণ করা হয়। পৌরসভার পানি সরবারাহ পাইপ হতে ফ্লাশিং টাকে পানি সরবরাহের ব্যবস্থা থাকে। একটি স্বয়ংক্রিয় ফ্লাশিং ট্যাংক এ প্রদর্শিত হয়েছে।
manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway
বৃষ্টির পানিপ্রবাহ নিয়ন্ত্রণ যন্ত্র (Rain Water Regulator or Weir )
সিউয়েজ অপসারণ ব্যবস্থায় সিউয়ার পাইপের ক্ষমতার অতিরিক্ত সিউয়েজকে প্রবাহিত করতে এ রেগুলেটর ব্যবহৃত হয়। সাধারণত অতি বৃষ্টির সময় বৃষ্টির পানিকে যুক্ত সিউয়ার থেকে আলাদা করে অপর সিউয়ার পাইপে প্রবাহিত করে পরিশোধন ছাড়াই নদী-নালাতে নিষ্কাশন করা হয়। এর ফলে সিউয়েজ শোধন খরচ কমে যায়।
ওভার-ফ্লো উইয়ার (Over-flow Weir)
সিউয়ার পাইপ লাইনে ব্যবহৃত ওভার-ফ্লো উইয়ার দেখতে ম্যানহোলের মতো খোলা নর্দমাবিশেষ। ওভার-ফ্লো সিউয়ার উইয়ার এর পার্শ্ব-গাত্র খাড়া হয় বলে আগত বাড়তি বৃষ্টির পানি খাড়া পাশের ওপর দিয়ে উপচো পড়ে অপর একটি সিউয়ার পাইপ দিয়ে নদী-নালায় নিষ্কাশিত হয়।
লিপিং উইয়ার (Leaping Weir )
এ ব্যবস্থায় যুক্ত সিইয়ার পাইপের ইনভার্টের মাঝে একটি ফাঁক রাখা হয়। যুক্ত সিউয়ার পাইপের নিচ দিয়ে ইন্টারসেপ্টিং সিউয়েজ পাইপ অতিক্রম করে এবং যুক্ত সিউয়ার পাইপের সাথে লম্বাভাবে অবস্থান করে। যুক্ত সিউয়ার পাইপে যখন প্রবাহ কম থাকে তখন সব প্রবাহই ফাঁকের ভিতর দিয়ে ইন্টারসেপ্টিং সিউয়ার পাইপে পড়ে। কিন্তু অতিবৃষ্টির সময় যুক্ত সিউয়ার পাইপ দিয়ে প্রবাহিত সিউয়েজের ভর বেগ বেড়ে যায় বলে সিউয়েজ ইন্টারসেপ্টিং সিউয়ার পাইপে না পড়ে লাফ দিয়ে অপর একটি সিউয়ার পাইপে চলে যায় এবং নদী বা নালায় গিয়ে পড়ে। বাড়তি প্রবাহকে শোধনাগারে না নিতেই লিপিং উইয়ার ব্যবহৃত হয়
সাইফন স্পিলওয়ে (Siphon Spillway)
সিউয়ার পাইপে অতিরিক্ত প্রবাহের বেগ কমাতে সাইফন স্পিলওয়ে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। এতে যুক্ত সিউয়ার পাইপের পার্শ্ব-গাত্রের সাথে একটি সাইফন যুক্ত থাকে এবং একটি বায়ু পাইপ সিউয়ার পাইপ ও সাইফনের গলার সাথে যুক্ত থাকে। বায়ু পাইপের প্রান্তটি ও সাইফনের শীর্ষদেশ (Crest) একই তলে থাকে বলে সিউয়ার পাইপে পানির লেভেল বাড়াতে বাড়তে সাইফনের সাইফনের শীর্ষদেশের ওপরে উঠলেই সাইফনিক প্রক্রিয়ায় সিউয়ার পাইপের কিছু পরিমাণ পানি সাইফন দিয়ে বের হয়ে যায়।
ইনভার্টেড সাইফন (Inverted Siphon)
কোন সিউয়ার পাইপ লাইনকে যখন কোন সিউয়ার, নদী, খাল, নালা, রেলপথ, হাইওয়ে ইত্যাদি অতিক্রম করতে হয়, তখন সিউয়েজ প্রবাহ অব্যাহত রাখতে ইনভাটের্ড সাইফন ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী। সাইফনের দুইপ্রান্তে দুটি ম্যানহোলের ব্যবস্থা থাকে। সাইফনিক প্রক্রিয়াতেই সিউয়েজ প্রবাহিত হতে থাকে।
অন্য পোষ্ট : soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe
গ্রীজ ও তেল ট্র্যাপ (Grease and Oil Trap)
রান্নাঘর, হোটেল, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, কল-কারখানা, গাড়ি মেরামত কারখানা ইত্যাদি হতে নির্গত তেল চর্বি এবং গ্রীজ সিউয়ার পাইপে প্রবেশ করে এর আন্তঃপৃষ্টে লেগে প্রবাহ বাধাগ্রস্ত করে দেয়। তাই সিউয়ারে প্রবেশের আগেই সিউয়েজ হতে তেল, গ্রীজ ইত্যাদি দূর করা প্রয়োজন। সিউয়েজ হতে তেল, চর্বি বা গ্রীজ জাতীয় পদার্থ পৃথক করার জন্য সিউয়েজ নিষ্কাশন পথে গ্রীজ বা তেল ট্র্যাপ স্থাপন করা হয়। পাত্র জমা তেলতেলে পদার্থগুলো নিয়মিত পরিষ্কার করা হয়।
সিউয়ার অ্যাপার টিন্যান্সের প্রয়োজনীয়তা
সিউয়ার অ্যাপায় টিন্যাগ যেহেতু ভিন্ন ধরনের কতকগুলো অবকাঠামো, তাই প্রতিটি অবকাঠামোর প্রয়োজন ভিন্ন। তবে সাধারণত নিচে লিখিত কাজগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য সিউয়ার অ্যাপার টিন্যাপ -এর প্রয়োজন।
১/ সিউয়ার লাইনকে সঠিকভাবে কার্যক্ষম রাখতে।
২/ সিউয়ার লাইন পরিদর্শন, পরিষ্কার ও মেরামতের কাজে।
৩/ সিউয়ার লাইনকে রক্ষণাবেক্ষণের জন্য।
ম্যানহোলের প্রয়োজনীয়তা ও ব্যবহার
ম্যানহোলের প্রয়োজনীয়তা ও ব্যবহার নিম্নরূপ প্রয়োজনীয়তা
১) সিউয়ার লাইন পরিদর্শন, পরিষ্কার এবং প্রয়োজনে মেরামতের কাজে।
২) সহজে, স্বাধীন ও সুষ্ঠুভাবে সিউয়ার লাইন নির্মাণ করতে।
৩) সিউয়ার-এর অভ্যন্তরে উৎপন্ন দুষিত গ্যাস প্রয়োজনের সময় দূরীভূত করতে।
8) নিকটবর্তী সিউয়ারেজের গতি পরিবর্তন ও দিক পরিবর্তনে।
৫) নিকটবর্তী সিউয়ারেজের ময়লা সংগ্রহ করে নিষ্কাশনের জন্য।
ব্যবহার
১) বিভিন্ন দিক থেকে আগত সিউয়ার পাইপের জংশনের জন্য।
২) স্থান বিশেষে পাইপের আকার খুব বেশি বা কম হলে জোড়ার পরিবর্তে ম্যানহোল ব্যবহার করা হয়।
(৩) সিউয়ার লাইনে বদ্ধতা দেখা দিলে ম্যানহোল ব্যবহার করে তা পরিষ্কার করা হয়।
৪) সিউয়ার লাইন মেরামতের ক্ষেত্রেও ম্যানহোল ব্যবহৃত হয়।
স্ট্রিট ইনলেটের প্রয়োজনীয়তা
প্লাম্বিং সংস্থাপনে নিষ্কাশন পদ্ধতিতে অনেক ক্ষেত্রে বা প্রয়োজন বিশেষে হাউজ সিউয়ারকে দালান বা গৃহের
ভেতর দেয়াল বা দেয়াল নিকটবর্তী স্থান থেকে প্রধান রাস্তা অথবা উপ-রাস্তার নিচে স্থাপিত স্ট্রীট মেইন সিউয়ার এর সাথে সংযোগ করা হয়। এ সংযোগকে স্ট্রিট ইনলেট সংযোগ বলে। দালান বা গৃহর সিউয়ারকে নিজস্ব সেপটিক ট্যাংকে জমা না করে দূরবর্তী বা সুবিধাজনক জায়গায় নিষ্কাশনের জন্য এ সংযোগের প্রয়োজন। শহর অঞ্চলে যেখানে জায়গার অভাবে নিজস্ব সেপটিক ট্যাংকে সিউয়েজ জমা করা সম্ভব নয় অথবা সিউয়ার শোধনের বা নিষ্কাশনের উত্তম ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে স্ট্রিট ইনলেট ব্যবহার করা হয়।
অন্য পোষ্ট : Annealing | Tempering | Normalizing | Hardening | Quenching | Carburizing
ক্যাচ-বেসিনের প্রয়োজনীয়তা ও ব্যবহার
ক্যাচ-বেসিন বা ক্যাচ-পিট একপ্রকার ইনলেট। এতে বৃষ্টির পানির মাঝে থাকা কঠিন পদার্থগুলো তলানি হিসেবে জমা থাকে। রাস্তা হতে গড়িয়ে আসা বৃষ্টির পানির সাথে কাদা, বালি ইত্যাদি যাতে সিউয়ার পাইপে প্রবেশ করতে না পারে সেজন্য ক্যাচ-পিট নির্মাণ করা হয়। ক্যাচ-পিটের তলায় কাদা, বলি ইত্যাদি জমা হলে কিছু দিন পর পর পরিষ্কার করা হয়।
ক্যাচ-বেসিনের প্রয়োজনীয়তা নিম্নরূপ :
(১) রাস্তা, উঠান বা আঙিনা থেকে নির্গত উপরিতলের পানি ধারণের জন্য।
২) বৃহৎ কোনো খেলার মাঠ বা খোলা স্থানের উপরিতলের পানি ধারণের জন্য।
৩) ইনভার্ট ব্যবহারের সুবিধার্থে।
৪) গ্যারেজ বা মেরামতকৃত মেসের পরিত্যক্ত হাউজ ড্রেন হতে কাদা, বালি ইত্যাদি বহনের জন্য।
৫) গ্লাম্বিং সিস্টেমে বিঘ্ন ঘটায় অর্থাৎ সিউয়ার চলার পথে বাধা দেয় অথবা ট্রিটমেন্ট প্ল্যান্টের মেকানিক্যাল ডিজাইনের ক্ষতিসাধন করতে পারে, এমন সব আপত্তিকর পদার্থ সিউয়ার লাইনে যাতে যেতে না পারে সে জন্য ক্যাচ-বেসিন প্রয়োজন।
গ্রিজ ট্র্যাপের প্রয়োজনীয়তা ও ব্যবহার
হোটেল রেস্তোরাঁ, রান্নাঘর, থালা বাসন ধোয়ার জায়গা, পেট্রোল পাম্প কলকারখানা ইত্যাদি স্থান হতে নির্গত
যাবতীয় তেল ও চর্বি জাতীয় ময়লা পানি নিষ্কাশনের সময় যাতে সিউয়ার লাইনে বাধা সৃষ্টি না করে, সে জন্য সিউয়ার লাইনে প্রবেশের আগেই ঐসব তেল, চর্বি বা গ্রীজ জাতীয় পদার্থ দূর করার জন্য সিউয়েজ নিষ্কাশন পথে গ্রিজ বা তেল ট্র্যাপ স্থাপন করা হয়। মাঝে মাঝে জমা তেলতেলে পদার্থগুলো পরিষ্কার করতে হয়।
